শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই ছাত্রীসহ চারজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই ছাত্রীসহ চারজন নিহত

টাঙ্গালের ধনবাড়ীর বাঘিল এলকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই স্কুলছাত্রীসহ চারজন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে অন্তপক্ষে আরও তিনজন। গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

র‌বিবার (৩০ এ‌প্রিল) দুপুর পৌঁণে একটার দি‌কে টাঙ্গাইল–জামালপুর সড়‌কের উপ‌জেলার বা‌ঘিল বাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন বাঘিল উচ্চ বিদ্যালয়ের ৭ শ্রেণীর শিক্ষার্থী রশ্মি ও বিথী, গোপালপুরে হাদিরা এলাকার মোস্তফা, নরিল্লা বাঘিল এলকার হাকিম। প্রাথমিকভাবে আহতদের নাম–পরিচয় জানা যায় নি।

ধনবা‌ড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম হোসাইন জানান, জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস দুপুর পৌঁণে একটার দিকে উপজেলার বাঘিল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেবার পথে আরও দুইজন মারা যান।

এ ঘটনায় অন্তপক্ষে আরও তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার ক‌রে স্থানীয়রা প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘাতক বাস‌টি আটক করা হ‌য়ে‌ছে।

 

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।