শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

হাজার বছরের পুরনো ভাইকিং মুদ্রা আবিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাজার বছরের পুরনো ভাইকিং মুদ্রা আবিষ্কার

ডেনমার্কের একটি অঞ্চল থেকে ১ হাজার বছরেরও বেশি সময় আগের বেশ কিছু ভাইকিং রৌপ্যমুদ্রা আবিষ্কৃত হয়েছে। দেশটির একটি জাদুঘর রৌপ্যমুদ্রাগুলো আবিষ্কৃত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নর্থ জুটল্যান্ড নামের ওই জাদুঘরটি জানিয়েছে, একই এলাকার অল্প দূরত্বে অবস্থিত দুটি জায়গা থেকে ওই রৌপ্যমুদ্রার খাজানা আবিষ্কৃত হয়। এক কিশোরী মেটাল ডিকটেটর দিয়ে সেখানে তল্লাশি চালানোর সময় রৌপ্যমুদ্রাগুলোর সন্ধান পায়। ওই এলাকায় একটি ভাইকিং দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে।

নর্থ জুটল্যান্ড জাদুঘরের পরিচালক লার্স ক্রিশ্চিয়ান নোরবাখ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এমন একগাদা রৌপ্যমুদ্রা পাওয়া বিষয়টি খুবই দুর্লভ।’ উল্লেখ্য, এই জাদুঘরেই রৌপ্যমুদ্রাগুলো প্রদর্শিত হবে।

প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, উদ্ধার করা খাজানায় ভাইকিং মুদ্রার পাশাপাশি ড্যানিশ, আরবীয় এবং জার্মান মুদ্রাও রয়েছে। পাশাপাশি স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড থেকে আসা বেশ কিছু অলঙ্কারও রয়েছে। এ বিষয়ে নোরবাখ জানিয়েছেন, এই মুদ্রাগুলো রাজা হ্যারল্ড ব্লুটুথের আমলে নির্মিত ভাইকিংদের বিষয়ে আরও বেশ কিছু তথ্য দেবে আমাদের। নোরবাখ আরও জানান, হয়তো ভাইকিংরা এসব মুদ্রা যুদ্ধের সময় লুকিয়ে ফেলেছিল।

এদিকে প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, তারা আসন্ন শরৎকালে ওই এলাকায় আরও খননকাজ চালাবেন। তারা আশা করছেন, সেখান থেকে আরও বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা সম্ভব হবে।

এমি/দীপ্ত