শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন
বাংলা নববর্ষ উদযাপন

আজ পহেলা বৈশাখ। গাইবান্ধায় নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা শহরের দাস বেকারীর মোড় হয়ে জেলা প্রেসক্লাব হয়ে আবার স্বাধীনতা মাঠে গিয়ে শেষ হয়।

এর আগে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: আবু বকর সিদ্দিক, জেলা পুলিশ সুপার মো: কামাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ারসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

শোভাযাত্রায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কলাকুশলী, এনজিও প্রতিনিধি ও কর্মীরা। স্বাধীনতা প্রাঙ্গণে শুভ নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া পৌর পার্কে দিনব্যাপি বৈশাখী মেলা বসেছে।

আফ/দীপ্ত সংবাদ