শিরোনাম
বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় রাখাইন যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মোটরসাইকেল দুর্ঘটনায় রাখাইন যুবকের মৃত্যু

পটুয়াখালীর মহিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় চোথেন (৩২) নামের এক রাখইন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় সেরাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এসম আংচিং নামের অপর এক যুবক গুরুতর আহত। মৃত চোথেন লতাচালী ইউনিয়নের নতুনপাড়া গ্রামের লোমান মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুইজন নতুনপাড়া থেকে বালিয়াতলীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় সেরাজপুর এলাকায় পৌছলে তাদের দ্রুত গতির মোটরসাইকেল ছিটকে সড়কের পাশে পরে যায়। এতে ঘটনাস্থলেই চোথেনের মৃত্যু হয়।

স্থানীয়রা গুরুতর আহত আংচিং কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরণ করে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।