দীপ্ত নিউজ
সারাদেশ

সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রল বোমা নিক্ষেপ

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রল বোমা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

সিলেট–৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাসভবনের চালে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে পিকআপে করে এসে পেট্রল বোমা নিক্ষেপ করে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও মিডিয়া কর্মকর্তা আফজাল হোসেন।

পুলিশ জানায়, ভোর চারটার দিকে দুর্বৃত্তরা পিকআপে করে এসে এম এ মালেকের বাসভবনে পেট্রল বোমা নিক্ষেপ করে। এ সময় বাসভবনে থাকা লোকজন দ্রুত তৎপর হলে আগুন দেয়া দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় কেউ আহত হননি বলেও জানিয়েছে পুলিশ।

তথ্য: ডিবিসি নিউজ