শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ডিসেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিসেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা

ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবসের সরকারি ছুটি। এর পরের দুই দিন ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি।

তবে মাঝখানে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিন অফিস খোলা থাকবে। এই দিন ছুটি নিতে পারলেই ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিনের অবকাশ কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

তবে এ সুযোগ সবার জন্য প্রযোজ্য হবে না। যেসব সরকারি চাকরিজীবীর কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, কেবল তারাই ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন।

তবে এই সুযোগ সবার জন্য প্রযোজ্য নয়। যেসব সরকারি চাকরিজীবীর কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, কেবল তারাই ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ছুটি নিতে পারলে টানা চার দিনের অবকাশ পাবেন।