শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৩৪৩ দ্বিতীয় টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৭৪ পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ রিজওয়ান-সাইম-মাসুদ পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রতাশা পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনার নামে ‘চিঠি’, যা লেখা আছে সেন্টমার্টিনে আটকা পড়া সাড়ে ৩০০ পর্যটক টেকনাফ ফিরলেন ট্রলারে
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৩৪৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৩৪৩

দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম–সংক্রান্ত রোগে মোট ১ হাজার ৩৪৩ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম–সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু না হলেও সন্দেহজনক হামে দুই শিশু মারা গেছে। তার মধ্যে ঢাকা বিভাগে এক এবং খুলনা বিভাগে এক শিশু রয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ২৩৮ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশু।

গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের। এ ছাড়া নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৮৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৬০ জন।

এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।