দীপ্ত নিউজ
রাজধানী

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
ছবি: সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিন পরিবারের সঙ্গে কেনাকাটা কিংবা ঘুরতে বের হন অনেকেই। তবে পরিকল্পনা করে বের হওয়ার পর গন্তব্যের মার্কেট বা দর্শনীয় স্থান বন্ধ থাকলে বিড়ম্বনায় পড়তে হয়।

তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন, শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে।

যেসব মার্কেট বন্ধ— আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ থাকবে—

১. সামরিক জাদুঘর (বিজয় সরণি): প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

২. জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও): শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে।

৩. শিশু একাডেমি জাদুঘর (দোয়েল চত্বরের পাশে): রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।