দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
মোহাম্মদ সাঈদ খোকন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন‘কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। 

তবে কোন মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি–১।

গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিবি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করেছে এসআরবি। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে, দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা–৬ আসন থেকে তিনি আ. লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি মেয়র মোহাম্মদ হানিফের ছেলে।

২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ, স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।