শিরোনাম
ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে
ছবি: সংগৃহীত

দেশ আলাদা, ভাষা আলাদা, দূরত্বও হাজার হাজার কিলোমিটার। তবু ভালোবাসার কাছে হার মেনেছে সব দূরত্ব। পরিবারের পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর ভালোবাসা।

সেই ভালোবাসার টানেই চীন থেকে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজবাড়ী এসেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারের সঙ্গে।

দুই দেশের দুই নাগরিকের এই ব্যতিক্রমী বিয়েকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই কনের বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।

নার্গিস আক্তার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা এলাকার বাসিন্দা। আর জ্যাকির বাড়ি চীনের শানডং প্রদেশে। তিনি সেখানে লরি চালক হিসেবে কাজ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন জ্যাকি চেউং। এরপর ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে গত ১৩ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে পারিবারিক ও সামাজিক পরিবেশে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।

জানা যায়, জ্যাকি ও নার্গিসের পরিচয়ের সূত্রপাত নার্গিসের ভাই সিরাজুল ইসলামের মাধ্যমে।

সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন, যেখানে জ্যাকিও কর্মরত ছিলেন। সেই সুবাদে দুজনের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে।

একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহের কথা সিরাজুলকে জানান। একপর্যায়ে সিরাজুল তাঁর বোন নার্গিসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর চীনে ফিরে গেলেও অনলাইনে নিয়মিত যোগাযোগ চলতে থাকে দুজনের। তিন–চার মাসের কথোপকথনেই গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক।

জ্যাকি চেউং বলেন, নার্গিসের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তার প্রতি ভালো লাগা তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। নার্গিসকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত থেকেই চীন থেকে বাংলাদেশে আসা। নার্গিসকে জীবনসঙ্গী করতে পেরে আনন্দিত।

তিনি আরও বলেন, বাংলাদেশে এসে নার্গিসের পরিবার ও স্বজনদের ভালোবাসা পেয়ে ভালো লাগছে। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে–শান্তিতে সংসার করতে চান। নার্গিস চাইলে যেকোনো সময় বাংলাদেশে আসতে পারবেন।

নার্গিস জানান, প্রথমে বন্ধুত্ব, পরে ভালোবাসা। জ্যাকি তাঁকে বিয়ে করতে এত দূর থেকে বাংলাদেশে আসায় তিনি খুশি। পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করতে চান তিনি।

এ বিষয়ে দেবগ্রাম ইউনিয়ন পরিষদ প্রশাসক ও গোয়ালন্দ উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, চীনা নাগরিক জ্যাকি ও বাংলাদেশি তরুণী নার্গিস আক্তারের বিয়ের বিষয়ে অবগত নন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হবে।

একই সঙ্গে বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রে প্রতারক চক্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।