শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

এতিম শিশু-শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এতিম শিশু-শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ
এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারের হেমায়েতপুরে মাদ্রাসার ২৫০ জন এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে হেমায়েতপুরে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসব উপহার দেয়া হয়।

সাভারের কয়েকটি মাদ্রাসার ২৫০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে এসময় ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি, পাইজামা, টুপি, জায়নামাজ ও ইফতার সামগ্রী দেয়া হয়। এছাড়া ৩০ জন মাদ্রাসার শিক্ষককেও ঈদ উপহার দেয়া হয়েছে।

উপহার বিতরণ অনুষ্ঠানে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তেতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ব্যাংক কলোনি মসজিদের ইমাম মো: আব্দুল্লাহসহ আলেমরা।

প্রধান অতিথির বক্তব্যে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, আমাদের বাবার নামে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে। আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে দুর্বল–দরিদ্র মানুষের পাশে সব সময় দাড়ানোর চেষ্টা করি৷ সে উদ্দ্যোগ গুলোর অংশ হিসেবে আজ মাদ্রাসার প্রায় আড়াইশ এতিম শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে ঈদ উপলক্ষে উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে৷ এই যে শিক্ষার্থীরা রয়েছে তাদের পাশে দাড়ানোর জন্য সমাজে অনেক মানুষ রয়েছে। আমারা চাই তারা এসব এতিম শিশু শিক্ষার্থীদের পাশে যেনো দাড়ায়।

যূথী/দীপ্ত সংবাদ