
আসন্ন রমজান ঘিরে খেজুরসহ তিন ফল আমদানিতে কর ছাড়

বাজারমূল্য সহনীয় রাখতে আসন্ন রমজানে খেজুর, মাল্টাসহ আপেল আমদানিতে শুল্ক–কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত মতে, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সুবিধা আগামী ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত মাল্টা (অরেঞ্জ) ও আপেল আমদানিতে বিদ্যমান করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।








