
২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন: আসিফ মাহমুদ

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মাত্র ২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে নিজ ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
পোস্টে তিনি লিখেন, “না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।“








