
হাওরে ধানের দামে ধস, বিপাকে কৃষকরা

হাওরে বোরো ধানের বাজারে বড় দরপতন হয়েছে। গত বছর প্রতি মণ ধান বিক্রি হয় ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। এবার তা নেমেছে ৯০০ থেকে ১ হাজার টাকায়। অথচ কমেনি চালের দাম। উৎপাদন খরচ তুলতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকরা।
জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও শ্রমিকের মজুরি সব মিলিয়ে প্রতি মণ ধান উৎপাদনে খরচ প্রায় ১ হাজার ১০০ টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে ৯০০ থেকে ১ হাজার টাকায়। ফলে প্রতি মণেই লোকসান গুনছেন কৃষক।
কৃষক নেতাদের অভিযোগ, ধানের রং কালচে হওয়ার অজুহাতে কম দামে ধান কিনছেন মিল মালিকেরা। অথচ চালের বাজারে কমেনি দাম।
তবে প্রাকৃতিক দুর্যোগে ধানের মান নষ্ট হওয়ায় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
এ অবস্থায় ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ও চালের বাজারে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন হাওরের কৃষকেরা।
কাওসার আহমেদ/এফ/দীপ্ত নিউজ








