দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

দেশের যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
দেশের যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাই কাজের কারণে শুক্রবার (১৩ নভেম্বর) রংপুর জেলার বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে মোট সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ–১–এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ লাইনের আশপাশে থাকা গাছের শাখা–প্রশাখা কর্তন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আরও ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ–১–এর আওতাধীন ১১ কেভি আশরতপুর ফিডার অধীন বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো— বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভিআইপি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বরসংলগ্ন এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।