দীপ্ত নিউজ
খেলা

হামজা-শমিতের পর ফারহানের অবিশ্বাস্য গোল, ৩-০ তে এগিয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হামজা-শমিতের পর ফারহানের অবিশ্বাস্য গোল, ৩-০ তে এগিয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দেশের মাটিতে প্রথমবার নেমেছেন খেলতে, প্রথমার্ধেই পারফরমেন্স দিয়ে মুগ্ধ করেছেন। তবে দ্বিতীয়ার্ধেই শুরুতেই যেটা করলেন সেটাকেও ভাষায় বর্ণনা করা কঠিন। শ্রীলঙ্কার ডি বক্সে রীতিমতো ৬ ডিফেন্ডারকে ড্রিবলিং করে যে গোলটা করলেন সেটা অবিশ্বাস্য, অনিন্দ্য সুন্দর। বাংলাদেশ এগিয়ে গেলো ৩–০ গোলের ব্যবধানে।

খেলার ৮ মিনিটে গোল করেন দলকে এগিয়ে নেন শমিত। আর ৪৩তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হামজা।

প্রথমার্মে ২–০ গোলে এগিয়ে থাকার পরই বোঝা গিয়েছিল, বাংলাদেশ আরও গোল দেওয়ার সামর্থ্য রাখে। তবে দ্বিথীয়ার্ধ শুরুর কিছুক্ষণ পর ফারহান আলী ওয়াহিদ এককভাবে যে নৈপুণ্য দেখালেন, সেটা রীতিমত অবিশ্বাস্য। ইউরোপ–লাতিন আমেরিকান ফুটবলে এমন দৃশ্য দেখা যায়। বাংলাদেশের কিংবা দক্ষিণ এশিয়ান ফুটবলে এটা বিরল দৃশ্য। কিন্তু ইংলিশ ফুটবলে খেলা ফারহান আলী ওয়াহিদ শ্রীলঙ্কার ডি–বক্সে এককভাবে যেভাবে বল কাটালেন, তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই।

খেলার শুরু থেকেই উজ্জ্বীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলে বাংলাদেশ। পাঁচ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া শট পোস্টের একটু ওপর দিয়ে যায়।

বাংলাদেশের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। মিনিট দুয়েক পর হামজা গোলের আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লংকান গোলরক্ষক সুজন পেরেরা বল গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা শমিত সোম শট নেন। প্রথম দফায় তার নেওয়া শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে শমিত বল জালে জড়ান। গ্যালারি গোলের আনন্দে মাতে।