
এবার ওয়ালটন ফ্রিজ কিনে ভাগ্য খুলল শতরুপার, পেলেন ঘরভর্তি পণ্য

খুলনার ডাকবাংলায় দেশের রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে এবার ঘরভর্তি ইলেকট্রনিক পণ্য উপহার পেয়েছেন শতরুপা বিশ্বাস। দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর ‘হাউজফুল অফার’-এর আওতায় এসব উপহার পেয়েছেন তিনি।
উপহার হিসেবে শতরুপা পেয়েছেন ওয়ালটনের আরও একটি ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ নানা ধরনের ইলেকট্রনিক পণ্য।
একসঙ্গে এতগুলো পণ্য উপহার পেয়ে উচ্ছ্বসিত শতরুপা বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান আনুষ্ঠানিকভাবে শতরুপা বিশ্বাসের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
ওয়ালটন প্লাজা ডাকবাংলা শাখার উদ্যোগে আয়োজিত এ হস্তান্তর অনুষ্ঠানে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন। এ উপলক্ষে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
পণ্য হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন প্লাজার এইচআরএম বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদসহ খুলনা অঞ্চলের বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুম সামনে রেখে গত ১৭ অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হয়েছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এ ক্যাম্পেইনের আওতায় ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন হাউসফুল অফার’। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহারও পাওয়ার সুযোগ থাকছে।
এই ক্যাম্পেইনের আওতায় সম্প্রতি খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে একটি রেফ্রিজারেটর কেনেন শতরুপা বিশ্বাস। ফ্রিজ কেনার পর তার নাম, মোবাইল নম্বর ও কেনা ফ্রিজের বারকোড নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন তিনি। নিবন্ধনের কিছুক্ষণ পরই তার নিবন্ধিত মোবাইল নম্বরে ‘ওয়ালটন হাউজফুল অফার’-এর আওতায় ঘরভর্তি পণ্য বিনামূল্যে পাওয়ার বিষয়টি জানিয়ে একটি এসএমএস আসে।
হস্তান্তর অনুষ্ঠানে ওই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে শতরুপা বিশ্বাস বলেন, প্লাজার ম্যানেজারকে ঘরভর্তি পণ্য উপহারের এসএমএসটি দেখালে তিনি জানান, ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ কেনার সুবাদে আমি একটি ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিনসহ ঘরভর্তি আরও অনেক ইলেকট্রনিক পণ্য উপহার পেয়েছি। এ কথা শুনেই খুশিতে আত্মহারা হয়ে পড়ি।
তিনি বলেন, ওয়ালটন ফ্রিজের মান ভালো, দেখতেও সুন্দর। দামও হাতের নাগালে। তাই ওয়ালটনের ফ্রিজ কিনেছিলাম। ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমার মতো সাধারণ ক্রেতাদের হাতে ওয়ালটন সত্যিই উপহার তুলে দিচ্ছে। বিষয়টি দেখে ওয়ালটনের প্রতি আমার আস্থা ও শ্রদ্ধা আরও বেড়ে গেছে।
উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও সহজ করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এ ডাটাবেজে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা নিতে পারেন গ্রাহকরা। ডিজিটাল কাস্টমার ডাটাবেজে গ্রাহকদের তথ্য নিবন্ধনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসাহিত করতেই নিয়মিত ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।








