দীপ্ত নিউজ
ক্রিকেট

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিক

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিক
মুশফিকুর রহিম।

দেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সাদা পোশাকের ক্রিকেট ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

সোমবার (৯ নভেম্বর) সিলেট টেস্টের শেষ দিনে বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংসে ২০তম ওভারে ওয়ারিক্যানের বলে সিঙ্গেল নিয়ে এই উইকেটকিপার–ব্যাটার এই কীর্তি গড়েন।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখন সবার ওপরে মুশফিক। তার ধারেকাছেও নেই অন্যরা।

দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হকের রান ৫ হাজার ২৯৩। তামিম ইকবাল ৫ হাজার ১৩৪ রান নিয়ে তৃতীয়, সাকিব আল হাসান ৪ হাজার ৬০৯ রান নিয়ে চতুর্থ এবং লিটন দাস ৩ হাজার ৫৫৭ রান নিয়ে আছেন ৫ম স্থানে।

টেস্ট ইতিহাসে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ৫৯তম ব্যাটার মুশফিক। এই পথে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকে, যার টেস্ট রান ৬ হাজার ৯৯৬।

বর্তমানে মুশফিকের ঠিক ওপরে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস, যার সংগ্রহ ৭ হাজার ৩৭ রান।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। অভিষেক ম্যাচের দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৯ ও ৩ রান।

এরপর দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এখন পর্যন্ত খেলেছেন ১০৭টি টেস্ট। তাঁর নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি।