দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন পুরুষ ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর–নোয়াখালী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম–পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।