শিরোনাম
পরীক্ষায় ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! ইসরায়েলে ক্ষমতার পালাবদল, গদি হারাচ্ছেন নেতানিয়াহু প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব পুলিশের ওপর হামলা, গাড়ি ভেঙে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলো সমর্থকরা আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থাকুন: রাষ্ট্রপতি সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
দীপ্ত নিউজ
অন্যান্য

ইসরায়েলে ক্ষমতার পালাবদল, গদি হারাচ্ছেন নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ইসরায়েলে ক্ষমতার পালাবদল, গদি হারাচ্ছেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

অবশেষে ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহু যুগের অবসান হতে চলেছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আরব দলগুলোর ১৯ আসন নিয়ে, আইজেনকটের আসন সংখ্যা দাঁড়াচ্ছে ৬৭। সরকার গঠনের জন্য দরকার ৬১ আইনপ্রণেতার সমর্থন।

ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে। নির্বাচন পরবর্তী অচলাবস্থার মধ্যেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে, ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

রবিবার (৮ নভেম্বর) সাবেক এই সেনাপ্রধানকে প্রেসিডেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ম্যান্ডেট দেওয়া হয়। এরইমধ্যে সরকার গঠনের তৎপরতা শুরু করেছেন আইজেনকট।

জোট গঠনে মধ্যপন্থী এই নেতা প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে তা ১৪ দিন বাড়ানো যাবে। পরে সেটি ইসরায়েলের পার্লামেন্ট- নেসেটে আস্থা ভোটে জয়ী হলে, গঠিত হবে নতুন সরকার।

১২০ আসনের ইসরায়েলের পার্লামেন্টে সরকার গঠনের জন্য ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। নির্বাচনে কট্টর ডানপন্থী লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩ আসন। মধ্যপন্থী গাদি আইজেনকটের জোটের আসন সংখ্যা ৪৮। আরব দলগুলোর কাছে রয়েছে ১৯ আসন। আরবরা আইজেনকটের সঙ্গে জোট গঠনে আগ্রহী।

আইজেনকট ব্যর্থ হলে, প্রেসিডেন্ট অন্য কাউকে আহ্বান জানাতে পারবেন। তিনিও ব্যর্থ হলে, নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় একজন প্রার্থীর নাম প্রস্তাব করতে করবেন। তিনি সরকার গঠনের জন্য ১৪ দিন সময় পাবেন।

অবশ্য তৃতীয় প্রচেষ্টা ব্যর্থ হলে, নেসেট ভেঙে দেওয়া হবে এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করবে সেনট্রাল ইলেকশনস কমিটি। এর আগপর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করবে। সে ক্ষেত্রে বেনিয়ামিন নেতানিয়াহুই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

১০ নভেম্বর নবনির্বাচিত আইনপ্রণেতাদের শপথের মাধ্যমে, নতুন নেসেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

ইশরাত সুমা/এজে/দীপ্ত সংবাদ