শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৮ নভেম্বর) শেরেবাংলা নগর অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি‘র সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপিতে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’

আখতার আহমেদ বলেন, ‘ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি নির্বাচন কমিশন।’

এ ছাড়া নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ৬ বছর বয়স থেকেই ব্যক্তির যাবতীয় ডাটা সংগ্রহের পরিকল্পনা করছে বলেও জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।