দীপ্ত নিউজ
অর্থনীতি

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা

সাকিব জামান
সাকিব জামান
প্রকাশ:
সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা

প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হওয়ায় সাইবারট্রাক উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে টেসলা। টেক্সাসের গিগাফ্যাক্টরিতে ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ এই গাড়িটির উৎপাদন পুরোপুরি গুটিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক।
উচ্চাভিলাষী সাইবারট্রাক প্রজেক্ট থেকে সরে আসার সিদ্ধান্তটি অটোমোবাইল বাজারে বেশ বড় আলোচনার জন্ম দিয়েছে। তবে এর পেছনে মূল কারণ হলো সদ্য বাজারে আসা সাইবারক্যাব রোবোট্যাক্সি তৈরির জন্য উৎপাদন সক্ষমতা বাড়ানো। মাস্ক এখন স্বয়ংচালিত যানের ওপর বেশি জোর দিচ্ছেন।
এদিকে ২০১৯ সালে বাজারে আসা সাইবারট্রাকের বছরে বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল আড়াই লাখ ইউনিট। কিন্তু তা কখনোই অর্জন সম্ভব হয়নি। কেলি ব্লু বুকের তথ্য অনুযায়ী, গত বছর মার্কিন বাজারে মাত্র ২০,২৩৭টি সাইবারট্রাক বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৮ শতাংশ কম।
এছাড়া, গাড়িটির তীক্ষ্ণ স্টেইনলেস স্টিলের কৌণিক নকশার কারণে ইউরোপসহ অনেক দেশেই পথচারী সুরক্ষা নীতিমালায় এটি পাস করা অসম্ভব হয়ে পড়ে। ফলে, আন্তর্জাতিক বাজারে এর চাহিদা শুরু থেকেই সীমিত ছিল। পাশাপাশি, বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত গাড়িটিতে ১১ বার রিকল বা ত্রুটি সংশোধনের নোটিশ দিতে হয়েছে।