দীপ্ত নিউজ
সারাদেশ

৮২ বছর ধরে কবর খুঁড়ছেন টুলু চাচা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৮২ বছর ধরে কবর খুঁড়ছেন টুলু চাচা
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় ৮২ বছর ধরে কবর খনন করে চলেছেন আবদুস সোবহান টুলু। দীর্ঘ এই পথযাত্রায় ১৫ হাজারের বেশী মানুষের কবর খনন করেছেন তিনি। তার হাতে খোঁড়া প্রতিটি কবর যেন জীবনের অনিবার্য পরিণতির নীরব সাক্ষ্য বহন করে।

মানুষের জীবনের সবচেয়ে নির্মম সত্য হলো মৃত্যু। আর এই মৃত্যুর পর শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি। কিন্তু কখনো ভেবেছেন, জীবনের শেষ শয্যাটি যিনি পরম মমতায় তৈরি করে দেন, তার গল্পটা কেমন হয়?

মানুষটা দীর্ঘ ৮২ বছর ধরে বহু মানুষের শেষ বিদায়ের সাক্ষী হয়ে আছেন। গাইবান্ধার মমিনপাড়ার বাসিন্দা আব্দুস সোবহান টুলু স্থানীয়দের কাছে টুলু চাচা নামেই বেশী পরিচিত।

শুরুটা, ১৯৫০ সালে যখন আব্দুস সোবহানের বয়স মাত্র ৬ বছর। বড় ভাইয়ের সাথে প্রথম গোরস্তানে গিয়ে কবর খোঁড়ার কাজে যোগ দিয়েছিলেন। এর পর থেকে দীর্ঘ আট দশকে প্রায় ১৫ হাজারেরও বেশি মানুষের কবর খুড়েছেন তিনি।

আজীবন এই নিঃস্বার্থ কাজের পেছনের কারণ জানাতে গিয়ে আব্দুস সুবহান টুলু বলেন, “কোনো পরিবারে বাবা–মা বা স্বজন মারা গেলে লোকজন খুব বিপদে পড়ে যেত—কে গোসল করাবে, কে মাটি খুঁড়বে, এসব নিয়ে দুশ্চিন্তায় পড়ত। ইসলাম শরিয়তের দৃষ্টিকোণ থেকে মানুষকে সাহায্য করা এবং পরকালের শান্তি লাভের আশায় আমি নিজ থেকেই তাদের সহযোগিতায় এগিয়ে যেতাম।“

কবর খোঁড়ার পাশাপাশি নিজ উদ্যোগে দাফনের আনুষঙ্গিক জিনিসপত্র জোগাড়েও সাহায্য করেন তিনি।

আতোয়ার রহমান রানা/এফ‌‌/ দীপ্ত নিউজ