শিরোনাম
‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ৩ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত
ছবি: সংগৃহীত

 

ঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) বরাতে এ খবর জানিয়েছে খালিজ টাইমস।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণাঞ্চলে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়। পাশাপাশি ইয়েলো অ্যালার্টও দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে গাড়ি চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবুধাবি পুলিশ। সড়কে ইলেকট্রনিক সাইনবোর্ডে প্রদর্শিত পরিবর্তিত গতিসীমা মেনে চলার নির্দেশনাও দেয়া হয়েছে।

আবহাওয়া কেন্দ্র পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দেশটির আবহাওয়া সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাত ও বুধবার সকালে উপকূলীয় এবং দেশের অভ্যন্তরীণ কিছু এলাকায় আর্দ্রতা বাড়তে পারে। এ সময় কুয়াশা বা হালকা কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।

দেশজুড়ে তাপমাত্রা ১৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আবুধাবিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি, দুবাইয়ে ২৭ ডিগ্রি এবং রাস আল খাইমায় ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ–পূর্ব দিক থেকে হালকা থেকে মাঝারি গতির বাতাস প্রবাহিত হতে পারে। পরে তা উত্তর–পশ্চিম দিকে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার থাকতে পারে, যা দমকা হাওয়ায় ৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

অন্যদিকে, আরব উপসাগর ও ওমান সাগরের পানি সামান্য উত্তাল থাকতে পারে।