বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রের বিপণিবিতানে বন্দুক হামলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি বিপণিবিতানে বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৮ এপ্রিল) শপিংমলের একটি খাবারের দোকানে এই গুলির ঘটনা ঘটে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুলিশ। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার পর বন্ধ রাখা হয়েছে বিপণিবিতানটি। ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে এখনও হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। বন্দুকধারীকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্ক্ষলা রক্ষা বাহিনী।

এর আগে শুক্রবার (৭ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রের নরম্যান শহরের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলির ঘটনা ঘটে।

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More