শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন

আল আমিন
আল আমিন
প্রকাশ:
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন
আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী ইউনিয়নে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাসের নির্গমন ঘটার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নেভেনি।গ্যাসের প্রবাহ ও চাপ বেশি থাকায় জোর করে আগুন নেভানোর চেষ্টা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন ছোট খাল এলাকায় একটি বসতভিটার পাশে গভীর নলকূপ খননের সময় আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, তিন দিন ধরে চলা খননকাজের একপর্যায়ে প্রায় এক হাজার ফুট গভীর থেকে প্রচণ্ড বেগে গ্যাস বেরিয়ে আসে। এরপরই আগুন জ্বলে ওঠে। দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকায় ঘটনাস্থল ও আশপাশের এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, সেনাবাহিনীর ফায়ার টিম ও পুলিশ কাজ শুরু করে। পানি ও বালু ব্যবহারসহ বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা চালিয়েও আগুন নেভানো সম্ভব হয়নি। পরে পরিস্থিতি মূল্যায়নে বাপেক্সের সহায়তা নেওয়া হয়।

বাপেক্সের ব্যবস্থাপক (ভূতত্ত্ব) এস এম নাফিফুন আরহাম জানান, ভূগর্ভের যে স্তর থেকে গ্যাস বেরিয়ে আসছে, সেখানে গ্যাসের চাপ ও নির্গমনের তীব্রতা বেশি। এ অবস্থায় জোর করে আগুন নেভানোর চেষ্টা করলে ভূগর্ভে আগুন ছড়িয়ে পড়া কিংবা অন্য স্থানে আগুন লাগার ঝুঁকি তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, গ্যাসের প্রবাহ ও চাপ কমিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কৌশল নিতে হবে। ভূগর্ভের সংশ্লিষ্ট স্তর থেকে গ্যাসের নির্গমন বন্ধ হয়ে গেলে আগুন স্বাভাবিকভাবে নিভে যেতে পারে। প্রাথমিকভাবে আগুন আরও অন্তত সাত দিন জ্বলতে পারে বলে ধারণা করা হলেও এটি নিশ্চিত সময়সীমা নয়। গ্যাসের প্রবাহ ও ভূগর্ভের পরিস্থিতির ওপর আগুনের স্থায়িত্ব নির্ভর করবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।