শিরোনাম
আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন
ছবি: সংগৃহীত

 

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর দূরবর্তী প্রভাবে দেশের ওপর নতুন করে একটি আংশিক বৃষ্টি বলয় সক্রিয় হতে যাচ্ছে। ২৭ অক্টোবর রাত থেকে ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় এই বৃষ্টিবলয় প্রভাব ফেলবে।

সম্প্রতি নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ওয়েরদার অবজারভেশন টিম।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এই বৃষ্টিবলয়ে দেশের ১০০ শতাংশ এলাকায় বৃষ্টি না হয়ে গড়ে ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইউরোপিয়ান মডেল পূর্বাভাস (ECMWF)-এর বরাত দিয়ে ওয়েরদার অবজারভেশন টিম জানিয়েছে, বৃষ্টিবলয় চলাকালীন দেশের অধিকাংশ এলাকার আকাশে মেঘের আনাগোনা থাকবে এবং রোদের পরিমাণ ও গরম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

বৃষ্টির সময় দেশের বেশ কিছু এলাকায় দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই বৃষ্টিবলয়ের কারণে দেশের কোথাও বন্যা বা পাহাড়ধসের কোনো আশঙ্কা নেই।

 

বিভাগভিত্তিক সম্ভাব্য বৃষ্টির পরিমাণ—

রংপুর বিভাগ: গড়ে ৫০ থেকে ৮০ মিলিমিটার (মাঝেমধ্যে ও শেষ দিকে একটানা)।

রাজশাহী বিভাগ: গড়ে ৪০ থেকে ৬০ মিলিমিটার (আকস্মিকভাবে ও একটানা)।

খুলনা বিভাগ: গড়ে ৪০ থেকে ৫৫ মিলিমিটার (মাঝেমধ্যে ও কিছুটা একটানা)।

ঢাকা বিভাগ: গড়ে ৩০ থেকে ৫০ মিলিমিটার (মাঝেমধ্যে ও কিছুটা একটানা)।

বরিশাল বিভাগ: গড়ে ৩০ থেকে ৪৫ মিলিমিটার (আকস্মিকভাবে ও মাঝেমধ্যে)।

ময়মনসিংহ বিভাগ: গড়ে ৩০ থেকে ৪০ মিলিমিটার (মাঝেমধ্যে)।

চট্টগ্রাম বিভাগ: গড়ে ২০ থেকে ৩৫ মিলিমিটার (প্রায়ই স্বল্পস্থায়ীভাবে)।

সিলেট বিভাগ: গড়ে ২০ থেকে ৩০ মিলিমিটার (আকস্মিকভাবে ও মাঝেমধ্যে)।

 

জেলাভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাত (মিমি)—

১. খুলনা বিভাগ: বাগেরহাট উত্তর ৫০, বাগেরহাট দক্ষিণ ৬০, চুয়াডাঙ্গা ৬৫, যশোর ৬০, ঝিনাইদহ ৬০, খুলনা উত্তর ৬০, খুলনা দক্ষিণ ৬৫, কুষ্টিয়া ৬৫, মাগুরা ৫৫, মেহেরপুর ৬৫, নড়াইল ৫৫, সাতক্ষীরা উত্তর ৬৫, সাতক্ষীরা দক্ষিণ ৭০।

 

২. রাজশাহী বিভাগ: বগুড়া ৬০, জয়পুরহাট ৭০, নওগাঁ ৬৫, নাটোর ৬০, চাঁপাইনবাবগঞ্জ ৭৫, পাবনা ৬০, রাজশাহী ৬০, সিরাজগঞ্জ ৫০।

 

৩. রংপুর বিভাগ: দিনাজপুর ৬৮, গাইবান্ধা ৮০, কুড়িগ্রাম ৭০, লালমনিরহাট ৬০, নীলফামারী ৫৮, পঞ্চগড় ৮০, রংপুর ৬০, ঠাকুরগাঁও ৭৫।

 

৪. ঢাকা বিভাগ: ঢাকা ৪০, ফরিদপুর ৪৫, গাজীপুর ৪০, গোপালগঞ্জ ৫০, কিশোরগঞ্জ ২৫, মাদারীপুর ৪০, মানিকগঞ্জ ২৮, মুন্সিগঞ্জ ২৮, নারায়ণগঞ্জ ২৫, নরসিংদী ২০, রাজবাড়ী ৪০, শরীয়তপুর ৩৮, টাঙ্গাইল ২০।

 

৫. বরিশাল বিভাগ: বরিশাল ৩০, ভোলা উত্তর ৩০, ভোলা দক্ষিণ ৩৫, বরগুনা ৩০, ঝালকাঠি ৩২, পটুয়াখালী উত্তর ২০, পটুয়াখালী দক্ষিণ ২৫, পিরোজপুর উত্তর ৩৫, পিরোজপুর দক্ষিণ ৩৬।

 

৬. ময়মনসিংহ বিভাগ: জামালপুর ৩০, ময়মনসিংহ উত্তর ২৮, ময়মনসিংহ দক্ষিণ ২৫, নেত্রকোনা ২৫, শেরপুর ৩০।

 

৭. চট্টগ্রাম বিভাগ: বান্দরবান উত্তর ২৫, বান্দরবান দক্ষিণ ২০, ব্রাহ্মণবাড়িয়া ১৫, চাঁদপুর ২৫, চট্টগ্রাম উত্তর ১৫, চট্টগ্রাম দক্ষিণ ১৮, কুমিল্লা উত্তর ১৫, কুমিল্লা দক্ষিণ ১৮, কক্সবাজার উত্তর ২৫, কক্সবাজার দক্ষিণ ৩০, সন্দ্বীপ ৩৫, ফেনী ৩০, খাগড়াছড়ি উত্তর ১০, খাগড়াছড়ি দক্ষিণ ১২, লক্ষ্মীপুর ১৬, নোয়াখালী উত্তর ১৫, নোয়াখালী দক্ষিণ ২০, রাঙামাটি উত্তর ১০, রাঙামাটি দক্ষিণ ১২।

 

৮. সিলেট বিভাগ: হবিগঞ্জ ১৫, মৌলভীবাজার ১২, সুনামগঞ্জ ১৫, সিলেট ২৫।

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।