দীপ্ত নিউজ
অর্থনীতি

আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
ছবি: সংগৃহীত

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

সোমবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে সরকার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস‘ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

 

এসএ 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।