শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ভোট নিয়ে অডিও ভাইরাল, উপজেলা আ.লীগ নেতার বহিস্কারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভোট নিয়ে অডিও ভাইরাল, উপজেলা আ.লীগ নেতার বহিস্কারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব তালুকদারের বহিস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) শেষ বিকালে কলাপাড়া প্রেসক্লাবের সামনে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি স্বপন হাওলাদার, সাধারন সম্পাদক আবুল কালাম ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, রাতে ভোট অইয়া গেছে এবং বর্তমান এমপি মহিব্বুর রহমানকে নিয়ে মাহবুব তালুকদারের বেঁফাস মন্তব্যের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ফুঁসে ওঠেন নেতাকর্মীরা। ডালবুলগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক রুমানকে শাসাতে গিয়ে এমন মন্তব্য করেন মাহবুবুর রহমান।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।