শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা আরোপ করল তাইওয়ানের ওপর চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিষেধাজ্ঞা আরোপ করল তাইওয়ানের ওপর চীন
নিষেধাজ্ঞা আরোপ করল তাইওয়ানের ওপর চীন

তাইওয়ানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের ঘটনায় দেশটির ওপর এমন নিষেধাজ্ঞা জারি করেছে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, (বুধবার ৩ জুলাই) ভোরে অঞ্চলটি থেকে বেশ কিছু ফল, দুই ধরণের মাছ ও বালু আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে রাতেই এ ধরণের আরেকটি নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। সেটিতে তাইওয়ান থেকে বিস্কুট ও কনফেকশনারী সামগ্রীসহ আরও বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধের কথা বলা হয়।

রাজনৈতিক মতবিরোধ সত্ত্বেও বেইজিংয়ের সঙ্গে তাইপের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর। তাইওয়ানের রফতানির প্রায় ৩০ শতাংশই হয়ে থাকে চীনে। দুই পক্ষই পরস্পরের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।

এদিকে তাইওয়ানে ন্যান্সি পেলোসির ঐতিহাসিক সফরকে চরম বিপজ্জনক আখ্যা দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের স্পিকার আগুন নিয়ে খেলছেন বলেও অভিযোগ করেছে চীন। দেশটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আগুন নিয়ে যারা খেলবে তারাই নিজেরাই এতে ধ্বংস হয়ে যাবে।

যূথী/দীপ্ত সংবাদ