মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রাজধানীর মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ উৎসবকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার কোনো হুমকি নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে অ্যাপের মাধ্যমে সারা দেশে যোগাযোগ ও মনিটরিং ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।

সারা দেশে চাঁদাবাজি ও বিভিন্ন হামলার ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হচ্ছে না। যারা এসব ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বলার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে জনগণই বিচার করবে।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More