সিরিয়ার পূর্বাঞ্চলে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সিরিয়া মঙ্গলবার ভোরে জানিয়েছে, আগের রাতে পূর্বাঞ্চলের একটি গ্যাস পাইপলাইনে নাশকতার কারণে বিস্ফোরণ ঘটে। এতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

সরকারি বার্তা সংস্থা সানা জানায়, সোমবার সন্ধ্যায় আল-শৌলা এলাকা ও দেইর এজোরের মধ্যবর্তী একটি গ্যাস পাইপলাইনে আগুন ধরে যায়। নাশকতার কারণে পাইপলাইনের একটি অংশের ভালভ বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানির এক কর্মকর্তার বরাত দিয়ে সানা আরও জানায়, ‘আগুনের কারণে আল-জাবসাহ প্ল্যান্ট থেকে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।’

এ ঘটনা এমন এক সময় ঘটলো, যখন দেশজুড়ে সিরীয়রা জ্বালানির দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করছে। কর্তৃপক্ষ এ মূল্যবৃদ্ধির কারণ হিসেবে আঞ্চলিক যুদ্ধকে দায়ী করেছে।

চলতি মাসের শুরুতে দাম বাড়ানোর প্রতিবাদে দেশজুড়ে সিরীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশির জানান, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে সিরিয়ার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশটি প্রতিদিন ৩ কোটি ঘনমিটার গ্যাস উৎপাদন করত। আল-বশিরের জানান, বর্তমানে গ্যাস উৎপাদন কমে দাঁড়িয়েছে ৮৫ লাখ ঘনমিটারে।

দেশটির দৈনিক গ্যাসের চাহিদা ২ কোটি ২০ লাখ থেকে ২ কোটি ৫০ লাখ ঘনমিটারের মধ্যে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More