২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় দুদিনের ছুটি নির্ধারিত আছে। পূজার ছুটির পর একদিন অফিস খোলা থাকবে, এরপর আবার দুদিন সাপ্তাহিক ছুটি।

ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যে কর্মদিবসটিতেও ছুটি ঘোষণা করবে সরকার। খোলা থাকা দিনটিতে নির্বাহী অফিসের ছুটি ঘোষণা করলে দুর্গাপূজা উপলক্ষে এবছর টানা পাঁচদিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশের ছুটি থাকবে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

এরপর ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা। পরের দুদিন শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ২২ অক্টোবর নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে। সেখানে এটি অনুমোদিত হলে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।

একই সঙ্গে তিনি আরও জানান, ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে পরবর্তী একটি ছুটির দিনে (শনিবার) অফিস করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এভাবেই প্রস্তাব তৈরি করা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে মন্ত্রিসভা।

২২ অক্টোবর ছুটি ঘোষণা হলে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি ভোগ করবেন। সূত্র জাগো নিউজ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More