শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বেলজিয়াম পার্লামেন্টের শৌচাগারে ১৩ ঘণ্টা আটকে রইলেন এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেলজিয়াম পার্লামেন্টের শৌচাগারে ১৩ ঘণ্টা আটকে রইলেন এমপি
এমপি ফ্রেডেরিক এরেন্স।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ফ্লেমিশ পার্লামেন্টের শৌচাগারে প্রায় ১৩ ঘণ্টা আটকে ছিলেন এমপি ফ্রেডেরিক এরেন্স। ডানপন্থী রাজনৈতিক দল ভ্লামস বেলাং–এর এই সদস্যকে পরবর্তীতে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ব্রাসেলস টাইমস প্রতিবেদনে বলা হয়, শৌচাগারের দরজার লকটি অকেজো হয়ে যাওয়ায় ফ্রেডেরিক এরেন্স ভেতরে আটকা পড়েন। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে ক্রাবার ব্যবহার করে ত্রুটিপূর্ণ লকটি ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।

দীর্ঘ সময় আটকে থাকার ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে ৫৮ বছর বয়সী এই এমপিকে ব্রাসেলসের সেন্ট–জিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার বিস্তারিত পরিস্থিতি এবং তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালে ফ্লেমিশ ব্রাবান্ট এলাকা থেকে ফ্লেমিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন ফ্রেডেরিক এরেন্স। বর্তমানে তিনি ‘গতিশীলতা ও গণপূর্ত’ এবং ‘পররাষ্ট্রনীতি’ বিষয়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে কিরবারগেনের পৌর কাউন্সিলর হিসেবেও কাজ করছেন এরেন্স।

 

এসএ