গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় হাইকোর্টের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআর দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল খারিজ করে রায়টি ঘোষণা করেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কর দাবির বিষয়ে দেওয়া আগের একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায় প্রত্যাহারের পাশাপাশি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরবর্তীতে মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়।

পুনর্মূল্যায়নের ভিত্তিতে ২০১২১৩ থেকে ২০১৬১৭ অর্থবছর পর্যন্ত—এই পাঁচ করবর্ষের গ্রামীণ কল্যাণের কর দাবিকে কেন্দ্র করে ২০১৭ সালে পৃথক দুটি রিট করা হয়েছিল। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করলেও বর্তমান হাইকোর্ট বেঞ্চ আজ তা খারিজ করে দেন। রিট আবেদনটি খারিজ হওয়ার ফলে এখন আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই অর্থ আদায়ের ক্ষেত্রে এনবিআরের আর কোনো আইনি বাধা রইল না।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More