শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রেজিস্ট্রেশন বিহীন ট্রাকসহ গরু চোর চক্রের ৪ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রেজিস্ট্রেশন বিহীন ট্রাকসহ গরু চোর চক্রের ৪ জন গ্রেফতার

গাইবান্ধায় গরু চোর দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এসময় উদ্ধারকৃত ৪টি গরুসহ একটি রেজিস্ট্রেশন বিহীন ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ এপ্রিল ) রাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালীয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইসলাম সজিব, রাজশাহী জেলার কাশিডাঙ্গা উপজেলার জাহিদুল ইসলাম জাহিদের ছেলে বিজয় ইসলাম ওরফে পিচ্চি বাবু এবং গাইবান্ধা সদরের খামার পীরগাছা গ্রামের আজিম উদ্দিনের ছেলে রেজাউল শেখ ও আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ।

গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আল/দীপ্ত সংবাদ