শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফায়ার সার্ভিসে হামলাকারীরা সাজা পাবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফায়ার সার্ভিসে হামলাকারীরা সাজা পাবে: প্রধানমন্ত্রী
গণভবনে পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের চিহ্নিত করে সাজা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ এপ্রিল) গণভবনে পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বঙ্গবাজারে ১৯৯৫ সালে একবার আগুন লাগে, আবার ২০১৮ সালে লাগে। এরপর সেখানে একটি আধুনিক মার্কেট করার প্রকল্প গ্রহণ করা হয়। তখন বেশকিছু মানুষ বাধা দেয়; শুধু বাধাই নয়, তারা হাইকোর্টে রিটও করে। এরপর হাইকোর্ট সেটি স্থগিত করে দেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘উচ্চ আদালতে রিটের কারণে সেটি আর হয়নি। তা না হলে নতুন আধুনিক মার্কেট করে দেয়া যেত। আজ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত না, এ কষ্ট তারা পেত না। ঈদের আগে রোজার মধ্যে মানুষের ব্যবসা আগুনেই শেষ। ঈদের আগে ব্যবসায়ী ও শ্রমিকদের এ কান্না সহ্য করা যায় না। এরই মধ্যে বলা হয়েছে, কার কী পরিমাণ ক্ষতি হয়েছে তা দেখা হবে; যতটুক পারা যায় করা হবে।’

আগের দিন (মঙ্গলবার) কিছু মানুষের আচরণ তাকে ক্ষুব্ধ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুপুরে ফায়ার সার্ভিস অফিসে গিয়ে হামলা করা হয়েছে। এসব হামলাকারীর প্রত্যেককে চিহ্নিত করে সাজা দেয়া হবে। যাতে ভবিষ্যতে কেউ শুধু ফায়ার সার্ভিস না জনস্বার্থমূলক কোনো কাজে বাধা বা বিশৃঙ্খলা করতে না পারে।’

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এফএম/দীপ্ত সংবাদ