শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নেপালে বন্যা: এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নেপালে বন্যা: এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ
ছবি: সংগৃহীত

নেপালে বন্যাকবলিত বিদুর এলাকায় একটি বাড়ি থেকে ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিদুর পুলিশ সুপার বিপিন রেগমি।

তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, সেখানে মাটির নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে। মঙ্গলবার সকাল থেকে উদ্ধারকারীরা আবারও ম‘র‘দে‘হ উদ্ধারে তল্লাশি চালাবেন।’

বেত্রাবতী পৌরসভার কর্মকর্তা মঙ্গল তামাং বলেন, কাদামাটির নিচ থেকে উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ১টি শিশুর এবং বাকি ২৩ জনই প্রাপ্তবয়স্ক।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ছয়টি মরদেহ হেলিকপ্টার করে কাঠমান্ডু পাঠানো হয়েছে। অন্য মরদেহগুলো শহরেই রয়েছে। সেগুলো পরে রাজধানীতে পাঠানো হবে।

এদিকে, নেপাল জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাবে এখন পর্যন্ত নেপাল ও তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা অন্তত ৯৩৯।

ধ্বংসস্তূপে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে অভিযান জোরদারের মধ্যেই নতুন করে বন্যা ও ভূমিধসের সতর্কতা দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বন্যার ভয়াবহতা তুলে ধরে ঘটনাস্থলে থাকা সিএনএন সাংবাদিক অ্যান্ডারসন কুপার পানির প্রবল স্রোতকে ‘তরল সিমেন্টের’ সঙ্গে তুলনা করেছেন।

 

এসএ