দেশের ৩ জেলায় নতুন এসপি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশের ৩ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর।

দেশের ৩ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। জেলাগুলো হলোনারায়ণগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর।

রবিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলাপুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মো. ফজলে এলাহীকে মাদারীপুর জেলঅ পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুর জেলা পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

এ ছাড়াও একই প্রজ্ঞাপনে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে সিআইডি বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

উপসচিব তৌছিফ আহমেদ সই করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More