কোক স্টুডিওকে ভাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো সরদার বাড়ি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের ঐতিহাসিক বড় সরদার বাড়ি।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের ঐতিহাসিক বড় সরদার বাড়ি। এটি রক্ষা ও দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় ইতিহাসঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। 

তাদের অভিযোগ, শুটিংয়ের জন্য সম্প্রতি স্থাপনাটি কোক স্টুডিওর কাছে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়। শুটিং শেষে অস্থায়ী স্থাপনা খুলে নেওয়ার সময় ভবনটির কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস।

শাহেদ কায়েস বলেন, সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের প্রায় ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন। সম্প্রতি শুটিংয়ের জন্য এটি কোক স্টুডিওর কাছে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়। শুটিং শেষে অস্থায়ী স্থাপনাগুলো খুলে নেওয়ার সময় মূল ভবনের বেশ কয়েকটি অংশ ভেঙে পড়ে ।

তার দাবি, এতে ঐতিহাসিক ভবনটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রত্নসম্পদ হিসেবে সরদার বাড়ির এই ক্ষতি দ্রুত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

সংগঠনটির নেতারা বলেন, সরদার বাড়ির ক্ষতি অপূরণীয় হয়ে উঠতে পারে। দ্রুত সংস্কার করা না হলে ভবনটির আরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। 

তারা ঘটনার তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ বিশেষজ্ঞদের মাধ্যমে সংস্কার করে বড় সরদার বাড়িকে আগের নকশায় ফিরিয়ে নেওয়া, এবং ভবিষ্যতে ঐতিহাসিক স্থাপনাটির সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More