শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ নিহত দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ নিহত দুই

নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বিজিবির সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন– বিজিবির সদস্য সুমন চৌহান। তার বাড়ি নেত্রকোনার বারহাট্টার সদরের ডাকবাংলো এলাকায়। অপর নিহত ব্যক্তি অটোরিকশা চালক ওয়াসিম মিয়া (৩৫), তার বাবার নাম তোলা মিয়া সাং শিংজানি, গৌরীপুর, ময়মনসিংহ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ও ময়মনসিংহ থেকে নেত্রকোনা আসার পথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন যাত্রী মারা যান।

দুর্ঘটনায় আহত ময়মনসিংহের আব্দুস ছামাদের ছেলে মোফাজ্জল হোসেন ও গৌরীপুর এলাকার আবুল কাসেমের ছেলে আল মামুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।