শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বিনোদন

শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়লেন ভারতীয় খরাজ মুখোপাধ্যায়

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়লেন ভারতীয় খরাজ মুখোপাধ্যায়

নতুন সিনেমার শুটিং করতে নেপালে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন টালিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তিব্বত সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় বন্যা ও পাহাড়ি ধসের কারণে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে সেখানে আটকে পড়েছেন তিনি। তার সঙ্গে স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায় ও শুটিং ইউনিটের সদস্যরা রয়েছেন।

গত ২০ আগস্ট ‘শিকার’ সিনেমার শুটিংয়ের কাজে নেপাল যান খরাজ মুখোপাধ্যায়। রাসুয়া জেলার দুর্গম পাহাড়ি এলাকায় শুটিং চলাকালীন আচমকা প্রবল বৃষ্টি শুরু হয় এবং নদীর পানি দ্রুত বাড়তে থাকে। মুহূর্তের মধ্যে রাস্তাঘাট এবং একাধিক সেতু ভেসে যায়। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার কারণে সিনেমার শুটিং স্থগিত করা হয়েছে।

দুর্যোগের কারণে টেলিযোগাযোগ ব্যাহত হলেও খরাজ মুখোপাধ্যায় অক্ষত ও নিরাপদ রয়েছেন। সেখান থেকে মুঠোফোনে নিজের পরিস্থিতির কথা জানিয়ে তিনি বলেন, ‘২৬ আগস্ট আমাদের কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু ভয়ঙ্কর বন্যা ও রাস্তাঘাট ভেসে যাওয়ায় আটকে পড়েছি।

কোনো ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গোরখপুর হয়ে আগামী ২৮ আগস্ট দেশে ফেরার চেষ্টা করব।’

একই সিনেমার শুটিংয়ে অংশ নিতে অভিনেতা রজতাভ দত্তও নেপাল গিয়েছিলেন। তবে তার অংশের কাজ আগে শেষ হয়ে যাওয়ায় দুর্যোগ শুরুর আগেই তিনি নিরাপদে কলকাতায় ফিরে আসতে পেরেছেন।

উল্লেখ্য, এই সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

নেপালের বন্যায় প্রাণ হারিয়েছেন ১৬২ জন এবং অনেকেই নিখোঁজ রয়েছেন। সেতু ও সড়ক ধ্বংস হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।