বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমান’সহ ৪ নেতা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে দলের জাতীয় স্থায়ী কমিটিতে নতুন ৪ জন নেতাকে সদস্য হিসেবে মনোনীত করেছে বিএনপি।

সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে দলের জাতীয় স্থায়ী কমিটিতে নতুন ৪ জন নেতাকে সদস্য হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মনোনীত নতুন ৪ সদস্য হলেনঅ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম, মো. ইসমাইল জবিউল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি আশা প্রকাশ করে যে, উল্লেখিত নেতারা তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More