সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে দলের জাতীয় স্থায়ী কমিটিতে নতুন ৪ জন নেতাকে সদস্য হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৫ আগস্ট) বিএনপি‘র সহ–দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মনোনীত নতুন ৪ সদস্য হলেন– অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম, মো. ইসমাইল জবিউল্লাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি আশা প্রকাশ করে যে, উল্লেখিত নেতারা তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।
এসএ