বাংলাদেশে সব ধর্মের মানুষ বসবাস করবে। কিন্তু ইসলামকে আমরা ইসলামের মতোই এগিয়ে নেবো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
রবিবাার (৯ আগস্ট) ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যে কাজ করলে মানুষ ভালো থাকবে, আমাদের সেই কাজ করতে হবে। দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই।
তিনি বলেন, বিগত সময়ে পরিকল্পনাহীন আর ব্যক্তিগত স্বার্থে জ্বালানি খাতকে ব্যবহার করা হয়েছে। যারা বিগত সময়ে দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে, গত কয়েকদিন ধরে তারাই নানা বিভ্রান্তি ছড়াচ্ছে।
এছাড়াও ইমানের সঙ্গে দেশ পরিচালনার জন্য হেফাজতের আমিরের দোয়া চান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান উপস্থিত ছিলেন।
এসএ