শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশে নতুন টিকিটমূল্য নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশে নতুন টিকিটমূল্য নির্ধারণ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর‘।

গত ৫ আগস্ট সকালে জাদুঘরটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের আগে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছিলেন, শিশুদের জন্য ২৫ টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) জাদুঘরে প্রবেশের টিকিটমূল্য ও সময় নতুন করে নির্ধারণ করা হয়েছে।

 

জাদুঘর খোলার সময়—

সপ্তাহে ৬ দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকবে জুলাই স্মৃতি জাদুঘর ।

শনিবার থেকে বুধবার: সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা।

শুক্রবার: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা।

বৃহস্পতিবার: সাপ্তাহিক বন্ধ

 

দর্শনার্থীদের জন্য পরিদর্শন স্লট—

জাদুঘর পরিদর্শনের জন্য ৩টি স্লট রাখা হয়েছে—

প্রথম স্লট: সকাল ১১টা থেকে দুপুর ১টা

দ্বিতীয় স্লট: দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট

তৃতীয় স্লট: বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা

 

প্রবেশমূল্য—

প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক: ৫০ টাকা

বাংলাদেশি শিশু (৩ থেকে ১১ বছর): ২০ টাকা

সার্কভুক্ত দেশের নাগরিক: ৫০০ টাকা

অন্যান্য দেশের নাগরিক: ২ হাজার টাকা

 

এসএ