জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশে নতুন টিকিটমূল্য নির্ধারণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর'।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

গত ৫ আগস্ট সকালে জাদুঘরটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের আগে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছিলেন, শিশুদের জন্য ২৫ টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) জাদুঘরে প্রবেশের টিকিটমূল্য ও সময় নতুন করে নির্ধারণ করা হয়েছে।

 

জাদুঘর খোলার সময়—

সপ্তাহে ৬ দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকবে জুলাই স্মৃতি জাদুঘর ।

শনিবার থেকে বুধবার: সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা।

শুক্রবার: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা।

বৃহস্পতিবার: সাপ্তাহিক বন্ধ

 

দর্শনার্থীদের জন্য পরিদর্শন স্লট

জাদুঘর পরিদর্শনের জন্য ৩টি স্লট রাখা হয়েছে—

প্রথম স্লট: সকাল ১১টা থেকে দুপুর ১টা

দ্বিতীয় স্লট: দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট

তৃতীয় স্লট: বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা

 

প্রবেশমূল্য—

প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক: ৫০ টাকা

বাংলাদেশি শিশু (৩ থেকে ১১ বছর): ২০ টাকা

সার্কভুক্ত দেশের নাগরিক: ৫০০ টাকা

অন্যান্য দেশের নাগরিক: ২ হাজার টাকা

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More