শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বুধবার (৫ আগস্ট) যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ থাকবে। এ কারণে নগরবাসীকে নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শাহবাগে স্থাপিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুস্তপস্তবক অর্পন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত উন্মুক্ত কনসার্ট এবং রাজধানীর মানিক মিয়া এভিনিউ (জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়ক) এ একটি সাংস্কৃতিক কনসার্ট আয়োজন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগ এলাকা এবং খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

রাস্তার তীব্র যানজট নিরসনকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক ৫ আগস্ট ভোর ৫টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইউটার্ন ও ডাইভারশনের মাধ্যমে নিম্নোক্তভাবে যানবাহনের প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে।

বিকল্প সড়কসমূহ—

১. ফার্মগেট হতে শাহবাগ অভিমুখী যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং হতে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টো রোড ব্যবহার করবেন।

২. গোলাপশাহ মাজার ক্রসিং হাইকোর্ট ক্রসিং মৎস্য ভবন ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৩. সায়েন্সল্যাব ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যানবাহন মিরপুর রোড নিউ মার্কেট ক্রসিং আজিমপুর ক্রসিং চাঁনখারপুল ক্রসিং–বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌছাবে অথবা সায়েন্সল্যাব ক্রসিং হয়ে শাহবাগ অভিমুখী যানবাহনু বাটা ক্রসিং–কাটাবন ক্রসিং ডানে বামে মোড় নিয়ে হাতিরপুল/নীলক্ষেত পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌছাবে।

৪. (মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউ) মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং–বামে মোড় নিয়ে লেকরোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট এর দিকে গমন করবে।

৫. (ফার্মগেট টু মানিক মিয়া এভিনিউ ভায়া ইন্দিরা রোড) ফার্মগেট হতে খেজুর বাগান ক্রসিং–ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং–বামে মোড় নিয়ে লেক রোড–গণভবন ক্রসিং এর দিকে গমন করবে।

৬. (ধানমন্ডি হতে ফার্মগেট) ধানমন্ডি ২৭ হতে আগত যানবাহন আসাদগেট–গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেকরোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিং–ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমনাগমন করবে।

৭. (আসাদগেট হতে ফার্মগেট ক্রসিং) আসাদগেট–বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং–ডানে মোড় নিয়ে লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিং–ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমন করবে।

৮. (এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ ইন্দিরা রোড হতে ধানমন্ডি) এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং–ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং–বামে মোড় নিয়ে লেক রোড–বামে মোড় নিয়ে আসাদগেট–সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।

৯. (মিরপুর রোড হতে ধানমন্ডি ২৭) মানিক মিয়া এভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী–শিশুমেলা–গণভবন–আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে গমনাগমন করবে।

১০. (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) অনুষ্ঠান চলাকালীন যানজট/দূর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র‍্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

যানজট নিরসনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

এসএ