মিরপুর ১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমাসদৃশ বস্তু উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুর–১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তৈরি হয়েছে বোমা আতঙ্ক।

শনিবার (১ আগস্ট) দুপুরে বোমাসদৃশ বস্তু দুটি পাওয়া যায়। তৎক্ষণাৎ মিরপুর–১০ ও ফার্মগেট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয় এবং ঘটনাস্থলে সিটিটিসির সদস্যদের পাঠানো হয়।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একসঙ্গে দুজায়গায় বোমা পাওয়ার খবর এসেছে– মিরপুর ও তেজগাঁও এলাকায়। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।’

পুলিশ জানিয়েছে, বস্তু দুটি নিরাপদে নিষ্ক্রিয় করা এবং সেগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হতে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। পরীক্ষা–নিরীক্ষা শেষ হওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশপাশে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More