রাজধানী ঢাকায় বসবাসকারীদের প্রায় প্রতিদিনই কোনও না কোনও মার্কেটে যেতে হয়। আর এই বিশাল রাজধানীতে সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট–দোকানপাট বন্ধ থাকে। এ জন্য বাসা থেকে বের হওয়ার আগে কোন দিন কোন এলাকার মার্কেট বা দোকানপাট বন্ধ থাকে, সেটা জানা থাকা ভালো।
চলুন জেনে নেয়া যাক, বুধবার (২৯ জুলাই) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ।
যেসব মার্কেট বন্ধ থাকবে—
পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, উত্তরার মাসকট প্লাজা।
যে যে এলাকার দোকানপাট বন্ধ—
বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ–১, ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।
এসএ